শুক্রবারই হচ্ছে দুই নিয়োগ পরীক্ষা, কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কায় পরীক্ষার্থীরা

০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
অবরোধে ফাঁকা ঢাকার রাস্তা

অবরোধে ফাঁকা ঢাকার রাস্তা © সংগৃহীত

আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) যথাসময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রথম পর্বের লিখিত পরীক্ষা ও ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (সাধারণ) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এই দুটি চাকরির পরীক্ষার সূচি একই দিনে একই সময়ে হওয়ায় পরীক্ষার্থীদের আপত্তি ছিল। তাছাড়া বিএনপির দশ দফার অবরোধ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত থাকায় দূরদূরান্ত থেকে পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে যেতে শঙ্কার পাশাপাশি বাস-ট্রেনের টিকিট নিয়ে পড়ছেন ভোগান্তিতে। এ অবস্থায় পরীক্ষায় অংশ নেয়া তাদের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ব্যাংকার্স সিলেকশন সিনিয়র অফিসার পোস্টের লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৫৭৪ জন (১০৫৭৪)। এছাড়াও প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। বড় এই দুটি পরীক্ষা অনেক পরীক্ষার্থীর শেষ পরীক্ষা। তারা বলছেন, তাদের চাকরিতে প্রবেশের বয়সসীমা প্রায় শেষ।

মো. আশরাফুল ইসলাম নামে এক পরীক্ষার্থী বলেন, আগামী শুক্রবার প্রথম ধাপের এই নিয়োগ পরীক্ষায় রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৩ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। বাংলাদেশের সবচেয়ে বড় এই নিয়োগ পরীক্ষায় অর্ধেকের বেশি পরীক্ষার্থী বিভিন্ন কারণে নিজ জেলার বাহিরে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে। দেশের এই হরতাল ও অবরোধের কারণে বুধবার ও বৃহস্পতিবারে মধ্যে আমরা নিজ জেলায় যেতে পারছি না। এর সাথে জীবনের ঝুঁকিও রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক নারী পরীক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ঢাকায় থাকলেও পরীক্ষা দিতে হবে লালমনিরহাটে। হরতাল-অবরোধের কারণে কোনো টিকিট পাইনি। এই অবস্থায় আগামী ৮ ডিসেম্বর পরীক্ষা দিতে যাওয়া সম্ভব নয়। আমার সাথে থাকা বান্ধবীদেরও একই সমস্যা। পরীক্ষা স্থগিত না করলে প্রতীক্ষিত এই পরীক্ষায় আমরা অংশ নিতে পারবো না।

তাছাড়া ঢাকায় অবস্থানরত বেশ কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, এখনও কোনো ট্রেন বা বাসের টিকিট তারা পাননি। আবার হরতাল-অবরোধের মধ্যে প্রাথমিকের পরীক্ষার জন্য তাদের ঢাকা থেকে পরীক্ষা দিতে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে হবে, যা তাদের নিরাপত্তার জন্য শঙ্কার হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার তাদের পরীক্ষা নিতে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। তাই যথাসময়ে এসব নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence