১২ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক, নেই আবেদন ফি

০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
১২ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

১২ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রতিষ্ঠানে ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে নবম গ্রেডে ১২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর। 

পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি। অথবা আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে। এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না।

বয়স: ৮ ডিসেম্বর ২০২৩ তারিখে ২১ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আরও পড়ুন: স্নাতক পাসে মধুমতি ব্যাংকে চাকরি

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬