ইউরোপসহ উন্নত দেশসমূহে চার কোটি দক্ষ লোকের প্রয়োজন

২১ জুলাই ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রিক্রুটিং এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ

রিক্রুটিং এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ © লোগো

ইউরোপ, জাপান এবং মধ্যপ্রাচ্যে প্রায় চার কোটি দক্ষ লোকের প্রয়োজন হবে। বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষতাসম্পন্ন লোকদের চাকরীরউদ্দেশ্যে ওইসব দেশে পাড়ী দেওয়ার সুযোগ রয়েছে।

উন্নত দেশগুলো দক্ষ লোকের আশায় আমাদের দিকে তাকিয়ে থাকে উল্লেখ করে এসব বলেছেন মানাহিল ওভারসিজ লিমিটেডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুল করিম।

উন্নত দেশগুলোতে জনশক্তি রফতানিকারকদের সমন্বয়ে গঠিত হচ্ছে রিক্রুটিং এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ ফর ইউরোপ অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ (আরএএবিইডি)। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী (২৩ জুলাই) রবিবার রাজধানীর বেসরকারি একটি ক্লাবে সংগঠনটির লোগো উন্মোচন ও কমিটি ঘোষণা করার কথা রয়েছে।

সংগঠনটির আহবায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুল করিম বলেছেন, ২০৩০ সালের মধ্যে ইউরোপসহ মধ্যপ্রাচ্য এবং জাপানে প্রায় চার কোটি দক্ষ লোকের প্রয়োজন হবে। বাংলাদেশের জন্য এটি বিরাট সুযোগ। সেই লক্ষ্য সামনে রেখে এখনই আমাদের প্রস্তুতি গ্রহণের সময়।

আরও পড়ুনঃ নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন চবি ছাত্রলীগ সভাপতি

তিনি আরও বলেন, এশিয়ার অন্যান্য দেশ থেকে দক্ষ জনশক্তি রফতানির মানদণ্ডে আমরা অনেক পিছিয়ে। সরকার বিভিন্ন সময়ে উদ্যোগ গ্রহণ করছে। কিন্তু আশানুরূপ অর্জন হয়নি। সেজন্য নির্দিষ্ট বয়স ও গ্রুপের জনশক্তিকে প্রেষণা বা মোটিভেশন প্রদানের মাধ্যমে দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতে হবে। সে লক্ষ্যকে সামনে রেখেই এগোচ্ছে সরকারি, বেসরকারি সংগঠন এবং জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানসমূহ।

সাবেক সেনা কর্মকর্তা হাবিবুল করিম আরও বলেন, ‘সংগঠনটির উদ্দেশ্য হবে ইউরোপ ও উন্নত দেশে শ্রমবাজার তৈরি করা। ইউরোপ তথা উন্নত বিশ্বে শ্রমবাজারে কেমন প্রতিবন্ধকতা– তা শনাক্ত করে সম্মিলিতভাবে প্রতিকার করা। প্রশিক্ষণ, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে ইউরোপ বা উন্নত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা।’

তিনি বলেন, ‘দারিদ্র্য জনগোষ্ঠীকে কম খরচে উন্নত দেশে কাজের ব্যবস্থা করে বাংলাদেশ থেকে বেকারত্বের হার কমিয়ে দেশের তথা নিজেদের সুনাম বাড়ানো। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে দেওয়া সেবাসমূহ সঠিক সময়ে বাস্তবায়নে সহায়তা করবে তাদের সংগঠন।’

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬