নেতা-কর্মীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন চবি ছাত্রলীগ সভাপতি

২১ জুলাই ২০২৩, ০৮:০৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন

চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়েছেন শাখা ছাত্রলীগের উপ-পক্ষ সিএফসি ও বিজয়ের একাংশের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে তারা। পরে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ধাওয়া দিলে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টার এই ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর ১২টার দিকে প্রক্টরিয়াল বডি এসে তালা খুলে দেন। 

বিক্ষোভকারী কর্মীরা বলছেন, শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ক্যাম্পাসে এসে নিজ কর্মীদের সঙ্গে অভ্যন্তরীণ মিটিং করেন। অবাঞ্ছিত ঘোষণার পরও তার ক্যাম্পাসে প্রবেশের কারণে মূল ফটক আটকে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা। 

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএফসির একাংশের নেতা সাদাফ খান বলেন, সভাপতি রুবেলকে অবাঞ্ছিত ঘোষণা করার পরও ক্যাম্পাসে এসেছে। তার কর্মীদের সাথে মিটিং করেছে। সেজন্য আমরা তাকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে বিক্ষোভ মিছিল বের করেছি।

জানা গেছে, ক্যাম্পাসে ঢুকে মূল ফটকের সামনে ফেসবুকে লাইভ করার সময় ধাওয়ার শিকার হন রুবেল। তবে চবি ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমি ক্যাম্পাসেই আছি। কোনো ঝামেলা হয়নি। সমাবেশ করে শান্তিপূর্ণভাবে চলে এসেছি।’ 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার এ ঘটনার বিস্তারিত কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, ঘটনার বিস্তারিত জেনে তারপর বলতে হবে।

উল্লেখ্য, গত ৮ জুন (বৃহস্পতিবার) নিজ কর্মীকে কোপানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিজয় ও সিএফসির একাংশ। বিজয় এবং সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুলী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ২২ …
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
লাশ উত্তোলনের ৮ মাসেও ফরেনসিক প্রতিবেদন না পাওয়ার অভিযোগ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক: এখনও শুরু হয়নি কোনো কার্যক্রম
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ভাইরাসে সাফ বাঁধাকপি, বড় লোকসানে কৃষক
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬