ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার © সংগৃহীত
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করে চলেছে। সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, সারা দেশের স্বাস্থ্য খাতে নতুন অবকাঠামো ও ভবনের কাজ চলছে, যার ফলে সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।
রবিবার (৮ নভেম্বর) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ ছাড়া তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ নিবিড়ভাবে তদারকি করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায় হামিদুল ইসলাম হামিদ,কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন,বিএনপি নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।
পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সেবার মান আরও একধাপ এগিয়ে নিতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।