গাজীপুর

শিক্ষকের স্কেলের আঘাতে আঙ্গুল বাঁকা হয়ে গেছে শিক্ষার্থীর, হাত অবশ হওয়ার আশঙ্কা

০৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ PM
বৃদ্ধাঙ্গুল বাঁকা হয়ে গেছে এবং হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থী।

বৃদ্ধাঙ্গুল বাঁকা হয়ে গেছে এবং হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থী। © সংগৃহীত

পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে না পারায় গাজীপুরের শ্রীপুরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর হাতে স্টিলের স্কেল দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এতে শিক্ষার্থীর বৃদ্ধাঙ্গুল বাঁকা হয়ে গেছে এবং হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও অর্থাভাবে তা করাতে পারছে না পরিবার। এদিকে চিকিৎসকেরা বলছেন, অস্ত্রাপাচার না করালে হাত অবশ হওয়ার আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার টেংরা আলহাজ নওয়াব আলী আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। গত ৬ অক্টোবর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ শিক্ষার্থী ও তার পরিবারের।

তাদের অভিযোগ, ঘটনার দিন তৃতীয় ক্লাস চলাকালে কৃষিশিক্ষা বিভাগের শিক্ষক নাসির আহমেদ শ্রেণিকক্ষে এসে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখতে চান। সাদিয়ার পরিচয়পত্রটি ভেঙে যাওয়ায় সে গলায় ঝোলায়নি। এ কারণে শিক্ষক তাকে দাঁড় করিয়ে স্টিলের স্কেল দিয়ে হাতে সজোরে আঘাত করেন। এতে তার বৃদ্ধাঙ্গুল কেটে যায় এবং রক্তপাত হয়।

শিক্ষার্থী জানায়, ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় পরে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তার হাতের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত অস্ত্রোপচার না করালে হাত অবশ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে হাত অবশ হয়ে আসছে এবং বৃদ্ধাঙ্গুল বাঁকা হয়ে গেছে।

শিক্ষার্থীর বাবা বলেন, স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও মেয়ের অবস্থার উন্নতি হয়নি। পরে বিশেষজ্ঞ চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু সেই খরচ বহন করার সামর্থ্য তাঁদের নেই। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও বিদ্যালয়ের শিক্ষকেরা মেয়ের খোঁজ নেননি।

শিক্ষার্থীর মা বলেন, এক মাস ধরে মেয়ের পড়াশোনা বন্ধ। হাত দিয়ে লিখতে পারছে না। অর্থাভাবে চিকিৎসাও করাতে পারছেন না তাঁরা। শিক্ষকের আঘাতে মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাঁরা মেয়ের চিকিৎসার ব্যবস্থা এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে শিক্ষক নাসির আহমেদ বলেন, ‘অসাবধানতাবশত স্কেল দিয়ে ভয় দেখাতে গেলে হাতে লেগে যায়। আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। তবে এখন তার কী অবস্থা, সে বিষয়ে জানি না।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা সুলতানা ঘটনার বিষয়ে বলেন, শিক্ষার্থীর হাতে আঘাত লাগার অভিযোগ সত্য। তবে তার রক্তনালি ছিঁড়ে গেছে কি না, তা তিনি জানেন না। বিষয়টি বিদ্যালয় পরিচালনা পর্ষদকে জানানো হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তিনি আগে এ বিষয়ে কিছু জানতেন না। রবিবারই বিষয়টি জেনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‘সাধারণ মানুষের দোরগোড়ায় স্বার্থসেবা পৌঁছে দিতে সরকার কাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত স…
  • ০৮ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরক্ষীণে সময় ১৪ দিন, খাতা ১০ লাখ ৮৭ হাজার
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মাঝে যারা প্রশাসনে ভালো করছেন, তাদের নিয়ে শিক্ষা…
  • ০৮ নভেম্বর ২০২৬
দীর্ঘ এক যুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলার বিচার শুরু
  • ০৮ নভেম্বর ২০২৬
সান্ধ্যকালীন ডিগ্রিধারীরাও অংশ নিতে পারবেন ইবির ৫ম সমাবর্তনে
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950