নানা সুযোগ-সুবিধাসহ আইইউটিতে চাকরি, আবেদনের সুযোগ এসএসসি পাসেও

১৮ জুলাই ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সুযোগ-সুবিধাসহ আইইউটিতে চাকরি

সুযোগ-সুবিধাসহ আইইউটিতে চাকরি © সংগৃহীত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বাংলাদেশের গাজীপুরে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি মূলত একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিল। এ প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে ছয়জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনের পাশাপাশি ডাকযোগে/কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্রসহ সিভি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের হার্ডকপি আইইউটিতে পাঠাতে হবে।

১. পদের নাম: সিনিয়র প্রকিউরমেন্ট অফিসার
বিভাগ: প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সমপদে অন্তত ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকিউরমেন্ট (স্থানীয় ও আন্তর্জাতিক) ও ডেটাবেজে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস ও ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে। সাংগঠনিক ও ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। অ্যানালিটিক্যালে দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন স্কেল: মাসিক বেতন ৫০০-১,৭৫০ মার্কিন ডলার।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল-সুবিধা আছে।

২. পদের নাম: প্রকিউরমেন্ট অফিসার
বিভাগ: প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রকিউরমেন্ট অফিসার বা সমপদে অন্তত ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকিউরমেন্ট (স্থানীয় ও আন্তর্জাতিক) ও ডেটাবেজে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস ও ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে। সাংগঠনিক ও ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। অ্যানালিটিক্যালে দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন স্কেল: মাসিক বেতন ৪৩৫-১,১৮৫ মার্কিন ডলার।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল–সুবিধা আছে।

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ল্যাব ইনস্ট্রাক্টর (ফিজিকস)
বিভাগ: ডিপার্টমেন্ট অব ন্যাচারাল সায়েন্সেস
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট বা  কারিগরি শিক্ষা বোর্ড থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, আর্কিটেকচারে ডিপ্লোমা বা সমমান ডিগ্রি থাকতে হবে। কোনো ওয়ার্কশপ, কম্পিউটার সেন্টার বা মেশিন ল্যাবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এইচএসসি পাসসহ (ভোকেশনাল বা বিজ্ঞানে) ২ বছরের ট্রেড কোর্স এবং ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ওই প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমএস অফিস ও ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে। সাংগঠনিক ও ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। অ্যানালিটিক্যালে দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন স্কেল: মাসিক বেতন ৩৩০-১,০৮০ মার্কিন ডলার।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল–সুবিধা আছে।

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি
বিভাগ: রেজিস্ট্রার অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ ইংরেজি টাইপে পারদর্শী হতে হবে। রিপোর্ট অথবা নোটস লেখায় দক্ষ হতে হবে। সেক্রেটারিয়াল সায়েন্সে প্রশিক্ষণ বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস ও ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে। সাংগঠনিক ও ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। অ্যানালিটিক্যালে দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন স্কেল: মাসিক বেতন ৩৩০-১,০৮০ মার্কিন ডলার।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল–সুবিধা আছে।

আরও পড়ুন: ৬ষ্ঠ-১০ম গ্রেডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট স্টোরকিপার
বিভাগ: প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস ও ইআরপি সফটওয়্যারের কাজ জানতে হবে। সাংগঠনিক ও ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধান ও অ্যানালিটিক্যালে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: মাসিক বেতন ২৬০-৭৬০ মার্কিন ডলার।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল–সুবিধা আছে।

৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাটেনডেন্ট
বিভাগ: প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বেতন স্কেল: মাসিক বেতন ১৯৫-৬৯৫ মার্কিন ডলার।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৪০ শতাংশ বাসাভাড়া ভাতা, পরিবহন ভাতা, স্বামী/স্ত্রী ও সন্তান ভাতা, শিক্ষা ভাতা ও মেডিকেল–সুবিধা আছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অফিস অব দ্য চিফ অব স্টাবলিশমেন্ট, আইইউটি, বোর্ডবাজার, গাজীপুর। আবেদনের শেষ সময় ৭ আগস্ট।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আইইউটির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে। 

‘সাধারণ মানুষের দোরগোড়ায় স্বার্থসেবা পৌঁছে দিতে সরকার কাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত স…
  • ০৮ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরক্ষীণে সময় ১৪ দিন, খাতা ১০ লাখ ৮৭ হাজার
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মাঝে যারা প্রশাসনে ভালো করছেন, তাদের নিয়ে শিক্ষা…
  • ০৮ নভেম্বর ২০২৬
দীর্ঘ এক যুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলার বিচার শুরু
  • ০৮ নভেম্বর ২০২৬
সান্ধ্যকালীন ডিগ্রিধারীরাও অংশ নিতে পারবেন ইবির ৫ম সমাবর্তনে
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950