গোল্ডেন হার্ভেস্ট নেবে ৩০০ জন, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ

১৭ জুলাই ২০২৩, ০৮:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গোল্ডেন হার্ভেস্ট নেবে ৩০০ জন

গোল্ডেন হার্ভেস্ট নেবে ৩০০ জন © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক লিমিটেড। প্রতিষ্ঠানটি ডাটা এন্ট্রি অপারেটরে ৩০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ০৪ আগস্ট। 

পদের নাম
ডাটা এন্ট্রি অপারেটর। 

শিক্ষাগত যোগ্যতা
এইচএসসি পাস। প্রয়োজনীয় দক্ষতা: কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। ভালো টাইপিং গতি। ইংরেজিতে ভালো জ্ঞান। প্রার্থীদের অবশ্যই জিএইচআইটি অফিসে ১০-১২ দিনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং তারপরে একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেবল উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা কাজে যোগদানের সুযোগ পাবেন।

পদ সংখ্যা: ৩০০টি। 

কাজের ধরন
নির্দিষ্ট সময়ের মধ্যে নথি থেকে গ্রাহকের অ্যাকাউন্টে পাঠ্যভিত্তিক তথ্য ইনপুট করা। ডাটা এন্ট্রির জন্য তথ্য প্রস্তুত করতে অগ্রাধিকার ভিত্তিতে নির্ভুলভাবে কাজ করা। ত্রুটিপূর্ণ ডেটা পর্যালোচনা করে সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে উদ্যোগী হওয়া।

চাকরির ধরন: পূর্ণকালীন।

আরও পড়ুন: এইচএসসি পাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নেবে ৭০৭ জন, আবেদন চলছে

চাকরির স্থান: ঢাকা (মিরপুর)।

সুযোগ-সুবিধা: বছরের দুটি উৎসব বোনাস। কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬