৪০০ জন ম্যানেজার-অফিসার নেবে এনজিও সংস্থা, লাগবে না অভিজ্ঞতা

১৬ জুলাই ২০২৩, ০৯:০৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
৪০০ জন ম্যানেজার-অফিসার নেবে এনজিও পপি

৪০০ জন ম্যানেজার-অফিসার নেবে এনজিও পপি © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনজিও সংস্থা পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম ইম্প্লিমেন্টেশন (পপি)। প্রতিষ্ঠানটিতে দুটি পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই। 

১. পদের নাম: ব্যাঞ্চ ম্যানেজার। 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। 
পদ সংখ্যা: ১০০টি
কাজের ধরন: ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা অথবা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা। এক্ষেত্রে শাখার ঋণস্থিতি কমপক্ষে ৩-৪ কোটি টাকা হতে হবে। কম্পিউটারে ও মাইক্রোফিন-৩৬০ সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা: ৪০ বছর।
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ৩৭,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪২,৪৪৫ টাকা (ক্রেডিট ভাতা, হার্ডশিপ ভাতা, মোবাইল বিল, লাঞ্চভাতা ও অন্যান্য ভাতাসহ)।

২. পদের নাম: ফিল্ড অফিসার। 
পদ সংখ্যা: ৩০০টি। 
শিক্ষাগত যোগ্যত: স্নাতকোত্তর /স্নাতক।
বয়সসীমা: ২৫-৩৫ বছর। অভিজ্ঞতার প্রয়োজন নেই।
বেতন: শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২১,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৬,০৮৮ টাক (ক্রেডিট ভাতা, হার্ডশিপ ভাতা, মোবাইল বিল, লাঞ্চভাতা ও অন্যান্য ভাতাসহ)।

আবেদনের শর্তাবলি: সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস। স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখি ভাতা দেওয়া হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে। নির্বাচিত প্রার্থীদের পপির কর্ম এলাকায় নিয়োগ দেয়া হবে।

জামানত: নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ মাঠ কর্মকর্তা ১০,০০০ টাকা জামানত বাবদ প্রদান করতে হবে যা সুদসহ ফেরতযোগ্য। এফও পদে নির্বাচিত প্রার্থীদের ৫ দিনের মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ ৩,৫০০ টাকা প্রশিক্ষণ কেন্দ্রে প্রদান করতে হবে।

আরও পড়ুন: ৯ম-১৪ম গ্রেডে সাধারণ বীমা কর্পোরেশন নেবে ১৭৮ জন

কর্মস্থল: দেশের যেকোনো জায়গা।

আবেদন ফি: “পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)” একাউন্ট নম্বর-৪৪১৬৪৩৬০০০৯৪৬ (সোনালী ব্যাংক লিঃ, লালমাটিয়া শাখা) অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ২০০ টাকা অনলাইনে জমা করে জমা রশিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ফটোকপি, ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, মোবাইল নম্বরসহ আবেদনপত্র উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট

‘সাধারণ মানুষের দোরগোড়ায় স্বার্থসেবা পৌঁছে দিতে সরকার কাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত স…
  • ০৮ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরক্ষীণে সময় ১৪ দিন, খাতা ১০ লাখ ৮৭ হাজার
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মাঝে যারা প্রশাসনে ভালো করছেন, তাদের নিয়ে শিক্ষা…
  • ০৮ নভেম্বর ২০২৬
দীর্ঘ এক যুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলার বিচার শুরু
  • ০৮ নভেম্বর ২০২৬
সান্ধ্যকালীন ডিগ্রিধারীরাও অংশ নিতে পারবেন ইবির ৫ম সমাবর্তনে
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950