বার্ষিক ১৯ লাখ বেতনে কর্মী নিবে জাইকা

১৫ জুলাই ২০২৩, ১১:১১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
জাইকা

জাইকা © সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারেন।

পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার

পদসংখ্যা: ১

চাকরির ধরন: বেসরকারি

যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি

বয়সসীমা: সর্বোচ্চ ৩৯ বছর

বেতন: বার্ষিক ১৯০০০০০-২৪৪০০০০ টাকা

কাজের অভিজ্ঞতা: উন্নয়ন বা সরকারি সংস্থাগুলোতে হিসাব রক্ষণাবেক্ষণে ৫ বছর কাজ করার দক্ষতা

ভাষাগত দক্ষতা: ইংরেজিতে লেখা ও কথা বলায় চমৎকার হতে হবে।

কম্পিউটার দক্ষতা: মাইক্রোসফ্ট ওয়ার্ড, মাইক্রোসফ্ট এক্সেল এবং মাইক্রোসফ্ট পাওয়ারপয়েন্ট দক্ষ হতে হবে।

কাজের ধরন: জাইকার বাংলাদেশ অফিসে চারটি বিভাগ রয়েছে। সাধারণ বিভাগ, অর্থনৈতিক উন্নয়ন বিভাগ, মানব  উন্নয়ন বিভাগ এবং সামাজিক উন্নয়ন বিভাগ। নির্বাচিত প্রার্থী সাধারণ বিভাগে নিয়োগ পাবেন। তার প্রধান কাজ হবে, তিনি অফিসের পণ্য/ সরঞ্জাম ইত্যাদি দেখাশোনা করবেন। হিসাবনিকাশের তত্ত্বাবধান করবেন। অফিসের অন্য যেকোনো প্রশাসনিক কাজও তিনি করবেন।

ব্যক্তিগত দক্ষতা: উচ্চ স্তরের আন্তঃব্যক্তিক দক্ষতা, সততা, ধৈর্য এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।সহকর্মীদের সেবার মানসিকতা থাকতে হবে।


আবেদন পদ্ধতি: বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা-জাইকা বাংলাদেশ অফিস, ৩য় তলা, বেই’স গ্যালেরিয়া, ৫৭ গুলশান এভিনিউ (সিডব্লিউএস-এ১৯) গুলশান-১, ঢাকা-১২১২। আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট, ২০২৩।

‘সাধারণ মানুষের দোরগোড়ায় স্বার্থসেবা পৌঁছে দিতে সরকার কাজ…
  • ০৮ নভেম্বর ২০২৬
চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত স…
  • ০৮ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনর্নিরক্ষীণে সময় ১৪ দিন, খাতা ১০ লাখ ৮৭ হাজার
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষকদের মাঝে যারা প্রশাসনে ভালো করছেন, তাদের নিয়ে শিক্ষা…
  • ০৮ নভেম্বর ২০২৬
দীর্ঘ এক যুগ পর মাওলানা ফারুকী হত্যা মামলার বিচার শুরু
  • ০৮ নভেম্বর ২০২৬
সান্ধ্যকালীন ডিগ্রিধারীরাও অংশ নিতে পারবেন ইবির ৫ম সমাবর্তনে
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950