ঢাকা-চট্টগ্রাম বিভাগ

প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২৪ জুন, যেভাবে করবেন

১৮ জুন ২০২৩, ১০:২৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২৪ জুন

প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২৪ জুন © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এ দুই বিভাগে কতজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি) ব্যতীত ‌অন্যান্য জেলার আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত  অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। 

বয়স: প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদন শুরু ২৪ জুন, আবেদনের শেষ সময় আগামী ৮ জুলাই। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

প্রসঙ্গত, এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তিনটি ধাপ করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আবেদনের শেষ সময় ছিল ১৪ এপ্রিল।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9