অফিসার পদে ৩৫১ জন নেবে জনতা ব্যাংক, আবেদন ফি ২০০

১০ জানুয়ারি ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© সংগৃহীত

একাধিক পদে লোকবল নেবে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২০২১ সালভিত্তিক ৩৫১টি শূন্য পদে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: অফিসার-রুরাল ক্রেডিট (আরসি)

পদের সংখ্যা: ৩৫১টি

বেতন ও সুযোগ-সুবিধা
১৬,০০০-৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাগুলোর কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

চাকরিতে আবেদনের বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২১ থকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে ২০২০ সালের ২৫ মার্চ শেষ দিন গণনা করতে হবে।

আবেদনের শেষ সময়
আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। তবে ভেরিফাই পেমেন্ট এবং ট্র্যাকিং পেজ সংগ্রহ করা যাবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

আবেদন ফি
আবেদন ফি ২০০ টাকা। ডাচ–বাংলা লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। এ সময় জব আইডি নম্বর প্রদান করতে হবে। জব আইডি নম্বর ১০১৮২।

আবেদন যেভাবে করতে হবে
আবেদন করা যাবে অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে। আবেদনের বিস্তারিত জানতে এ লিংকে ক্লিক করুন।

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বেরোবি শিক্ষার…
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬