এসএসসি পাসে পরিবেশ অধিদপ্তরে চাকরি, আবেদন শুরু আজ থেকে

০৫ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
এসএসসি পাসে পরিবেশ অধিদপ্তরে চাকরি

এসএসসি পাসে পরিবেশ অধিদপ্তরে চাকরি © সংগৃহীত

পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই অধিদপ্তরে ১৩ ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ২৭৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

১. পদের নাম: প্রজেকশনিস্ট কাম ক্যামেরাম্যান
পদসংখ্যা: ১ (স্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা। অথবা এইচএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন আট বছরের অভিজ্ঞতা। অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

২. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৪০ (অস্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিস ও এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)

৩. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৫ (১২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুন: চুয়েটে একাধিক পদে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার

৪. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৩ (স্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৫. পদের নাম: গবেষণাগার সহকারী
পদসংখ্যা: ১২ (অস্থায়ী)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৬. পদের নাম: নমুনা সংগ্রহকারী
পদসংখ্যা: ৪৬ (অস্থায়ী)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ৫০ (৬টি স্থায়ী ও ৪৪টি অস্থায়ী)
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ২ (১টি স্থায়ী ও ১টি অস্থায়ী)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিস এবং এমএস এক্সেলে কাজের সনদ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ২৬ হাজার

৯. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫ (২টি স্থায়ী ও ৩টি অস্থায়ী)
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২ (১টি স্থায়ী ও ১টি অস্থায়ী)
যোগ্যতা: অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হালকা অথবা ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনায় অন্যূন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম: প্রসেস সার্ভার
পদসংখ্যা: ৮ (অস্থায়ী)
যোগ্যতা: অন্যূন এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

১২. পদের নাম: ক্যাশ সরকার
পদসংখ্যা: ১ (স্থায়ী)
যোগ্যতা: অন্যূন এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)

আরও পড়ুন: ৫০ শতাংশ পর্যন্ত বৃত্তিতে ফিনল্যান্ডে পড়ার সুযোগ

 ১৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৯০ (অস্থায়ী)
যোগ্যতা: অন্যূন এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা: ২০২২ সালের ১ ডিসেম্বর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮ থেকে ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল, তাঁরাও আবেদন করতে পারবেন। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://doe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত আরও জানতে বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা, সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা; ৩ থেকে ১০ নম্বর পদের জন্য ২০০ টাকা, সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ১০০ টাকা, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

পরিবেশ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ২৭৫

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বেরোবি শিক্ষার…
  • ১১ আগস্ট ২০২৬
নতুন নিয়মে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু আজ
  • ১১ আগস্ট ২০২৬
উপাচার্যের আশ্বাসে অবরোধ তুলে নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ আগস্ট ২০২৬
৫ দাবিতে রাবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পের ভয়াবহ তাণ্ডব, নিহতের সংখ্যা বেড়ে ১১১
  • ১১ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি ‘১০০ শতাংশ নিয়ন্ত্রণের’ দাবি ট্রাম্পের, ইরানে…
  • ১১ আগস্ট ২০২৬