চুয়েটে একাধিক পদে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার

০৫ জানুয়ারি ২০২৩, ০৮:২৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
চুয়েটে একাধিক পদে চাকরির সুযোগ

চুয়েটে একাধিক পদে চাকরির সুযোগ © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের বিশ্বিবদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৯ জানুয়ারি।

পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল

১. অধ্যাপক: যন্ত্রকৌশল বিভাগ ২টি পদ। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

২. ক) রেজিস্ট্রার-১টি পদ, খ) পরীক্ষা নিয়ন্ত্রক-১টি পদ। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

৩. সহযোগী অধ্যাপক: তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ ১টি পদ, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

৪. সহকারী অধ্যাপক: বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৫. প্রভাষক: পদার্থবিজ্ঞান বিভাগে ১টি পদ, স্থাপত্য বিভাগে ১টি পদ, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি পদ এবং তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ ১টি পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৬. ড্রাইভার (ভারী) ১টি পদ (টেকনিশিয়ান পদের বিপরীতে)। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়া ট্রাস্ট ব্যাংকে চাকরি

৭। ড্রাইভার (হালকা) ১টি পদ (টেকনিশিয়ান পদের বিপরীতে)। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. হেলপার (যানবাহন) ১টি পদ। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

যেভাবে আবেদন: ড্রাইভার (ভারী), ড্রাইভার (হালকা) ও হেলপার পদের জন্য সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় এই ঠিকানায়। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদন ফি: ড্রাইভার (ভারী), ড্রাইভার (হালকা) ও হেলপার পদের জন্য ৩০০ টাকা এবং বাকি পদগুলোর জন্য আবেদন ফি ৫০০ টাকা। সোনালী ব্যাংক ব্যাংক ড্রাফট/পে–অর্ডার করার রসিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে....

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ১ 1

ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence