ঢাবি আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু

২৩ জুন ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু

ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় জিমন্যেসিয়ামে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মোহাম্মদ দাউদ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, কর্মকর্তা এবং দু’শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা আরও বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সময়ের সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬