বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু কাল

২৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৫ AM
বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু কাল

বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু কাল © সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল ‍বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) থেকে সারা দেশে একযোগে চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু হচ্ছে। আগামী ০২ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। বইমেলা আয়োজনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি জেলায় ৩ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরু

প্রতিমন্ত্রী জানান, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ব্লগার অভিজিৎ হত্যাকারীদের তথ্য দিলে ৫৫ লাখ ডলার পুরস্কার

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, অতিরিক্ত সচিব অসীম কুমার দে, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ।

আরও পড়ুন: ১৮ বছরেও হয়নি হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ঢাকা জেলায় গণগ্রন্থাগার অধিদপ্তর চত্বরে এবং দেশব্যাপী বিভাগীয়/জেলা সরকারি গণগ্রন্থাগার চত্বর অথবা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর শপথ মঞ্চে ‘মুজিববর্ষ’ বানান ভুল

এর আগে, গত ১৬ ডিসেম্বর সারাদেশে নানারকম অনুষ্ঠানমালার মধ্য দিয়ে এ বছর পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এদিন সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ মানুষ। শহরের গুরুত্বপূর্ণ ভবনসমূহে আলোকসজ্জা করা হয়েছে। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের অন্যতম অনুষ্ঠান বিজয় দিবসের কুচকাওয়াজ হয় শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে।

ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল—দাবি নেতানিয়াহুর
  • ২৫ আগস্ট ২০২৬
৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
যুদ্ধে ইরান জিতছে, ট্রাম্প হারছেন: মার্কিন সিনেটর
  • ২৫ আগস্ট ২০২৬
খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দি ৩০ গ্রামের মানুষ
  • ২৫ আগস্ট ২০২৬
টিসিবির পণ্য বিতরণ নিয়ে বিরোধ, ‘পিটুনি’তে সাবেক ইউপি সদস্য …
  • ২৫ আগস্ট ২০২৬
বাংলাদেশ এইচপি দলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ২৫ আগস্ট ২০২৬