করোনাভাইরাস প্রতিরোধে লন্ডনের বইমেলা বাতিল

০৪ মার্চ ২০২০, ০৬:৩৯ PM

© ফাইল ফটো

যুক্তরাজ্যের সবচেয়ে বড় বই উৎসব লন্ডন বইমেলার এ বছরের আয়োজন বাতিল করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। তিন দিনব্যাপী লন্ডন বইমেলা ১০-১২ মার্চ অলিম্পিয়া এক্সিবিউশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। খবর বিবিসি

আয়োজক রিড এক্সিবিউশনস সেন্টার এক বিবৃতিতে বলে, ‘অনিচ্ছা সত্ত্বেও আমরা চলতি বছরের বইমেলা শুরু না করার সিদ্ধান্ত নিচ্ছি।’

তবে এর আগেই বেশকিছু প্রকাশক ও এজেন্সি আয়োজন থেকে নিজেদের সরিয়ে নেয়। করোনা জটিলতায় অনেক অংশগ্রহণকারীকে ভিসা ও ভ্রমণ জটিলতায় পড়তে হয়।

তবে ২০২১ সাল থেকে লন্ডন বইমেলা আবারও শুরু হবে বলে জানিয়েছে রিড এক্সিবিউশনস।

প্রতিবছর লন্ডন বইমেলার সঙ্গে প্রায় ২৫ হাজার লোক সম্পৃক্ত থাকে। ১৯৭১ সালে প্রথম এই বইমেলার আয়োজন শুরু হয়েছিল। এবার ক্রেসিডা কাওয়েল, লিন্ডা লা প্লান্তে, এডনা ও’ব্রাইন ও গেইলস ব্র্যান্ডার্থসহ অনেক প্রসিদ্ধ লেখক বইমেলায় উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছিল।

অ্যামাজন, হ্যাচটে, হারপারকলিন্স অ্যান্ড সিমন অ্যান্ড সুস্টারসহ খ্যাতনামা প্রকাশনী বইমেলা শুরুর আগে নিজেদের নাম প্রত্যাহার করে। অ্যামাজন কারণ হিসেবে বলেছে, ‘কর্মচারী, ক্রেতা ও অংশীদারদের স্বাস্থ্য নিরাপত্তার গুরুত্ব আমাদের কাছে বেশি।’

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬