শিশুদের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন: জাফর ইকবাল

০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
জাফর ইকবাল

জাফর ইকবাল © টিডিসি ফটো

বাচ্চাদের হাতে মোবাইল ফোন তুলে না দিয়ে বই তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেছেন, আপনাদের বাচ্চাদের বই পড়ান। এখনকার অভিভাবকরা দেখি বাচ্চাদের খাওয়ার সময় মোবাইল হাতে দিয়ে খাওয়ান। তাদের হাতে বই দিন, মোবাইল ফোন দিবেন না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে অমর একুশে বইমেলায় সিসিমপুরের শিশুপ্রহরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন এসব কথা।

জাফর ইকবাল বলেন, সিসিমপুরের এই অনুষ্ঠানে আমি অনেক দিন পর আবার যুক্ত হলাম। জুলিয়া নামে নতুন এক চরিত্র যুক্ত হবে এবার সিসিমপুরে। বাচ্চাদের অনেকের এখন দেখা যায়, বুদ্ধি কম। এটার কারণ অনেকটা বই না পড়িয়ে মোবাইল হাতে দেওয়া। তাই অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনারা বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন।

অনুষ্ঠানে অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডা. মুজাহিদুল ইসলাম আরও বক্তব্য রাখেন।

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিল সরকার
  • ১৫ অক্টোবর ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো কারিকুলামেই পাঠদান, চূড়ান্ত হয়নি সেন্ট্রাল ইউনিভার্স…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন শেকৃবির শিক্ষক-শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬