গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি বাংলা একাডেমিতে উপস্থিত হন। এদিন তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করবেন। এবার বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ জন এই পুরস্কার পেয়েছেন।

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় মোট ৬৩১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মূল মেলা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবারের মতো এবছরও বাংলা একাডেমি মাঠে থাকবে পরিচিত সব প্রতিষ্ঠানের স্টল। তবে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরেই থাকবে মেলার প্রধান কর্মকাণ্ড।

আরও পড়ুন: তিন স্তরের নিরাপত্তায় থাকবে বইমেলা

ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশকরা তাদের স্টল নির্মাণের কাজ প্রায় শেষ করেছেন। প্রকাশকরা জানিয়েছেন ৮০ শতাংশ স্টলের নির্মাণকাজ শেষ। বাকিটুকু শেষ হতে হয়তো আর দুই-তিন দিন লাগবে। তাবে এতে মেলার আকর্ষণ খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না।

বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬