তিন স্তরের নিরাপত্তায় থাকবে বইমেলা

৩১ জানুয়ারি ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
তিন স্তরের নিরাপত্তায় থাকবে বইমেলা

তিন স্তরের নিরাপত্তায় থাকবে বইমেলা © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, এবার অমর একুশে বইমেলায় লেখক-প্রকাশকদের তিন স্তরের নিরাপত্তা থাকবে। মেলায় জঙ্গি হামলার শঙ্কা নেই। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বইমেলায় নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গোলাম ফারুক বলেন, বইমেলায় লেখক-প্রকাশকরা কোনো ধরনের হুমকি মনে করলে তা পুলিশকে জানাবেন। মেলায় জঙ্গি হামলার শঙ্কা নেই। তবে আমরা এ নিয়ে আত্মতুষ্টিতেও ভুগছি না। বইমেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লেখক, পাঠক ও দর্শনার্থীরা যেন নিরাপত্তার ঝুঁকি মনে না করেন তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, বইমেলা নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলাকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি শহীদ মিনার, শাহবাগ ও নীলক্ষেতকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মূল মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর থাকবে। কাউকে সন্দেহ হলে তাকে পৃথক কক্ষে নিয়ে তল্লাশি করা হবে।

আরও পড়ুন: সশরীরে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বইমেলার নিরাপত্তার কথা জানিয়ে তিনি বলেন, মেলা প্রাঙ্গণসহ আশপাশের এলাকার প্রতি ইঞ্চি জায়গা সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণে সাদা পোশাকে পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী সদস্যও মোতায়েন থাকবে। মেলার আশপাশে মোটরসাইকেল ও গাড়ি টহল থাকবে। এ ছাড়া, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন ভ্যান ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

গোলাম ফারুক আরও বলেন, বইমেলায় মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস মোতায়েন থাকবে। ডিএমপি কন্ট্রোল রুমের ভেতরে ব্রেস্ট ফিডিং কক্ষ থাকবে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মেলায় আসবেন। তারা নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬