মুজিব পাঠাগারের ভিত্তি স্থাপন

১৪ মে ২০২২, ১১:১৪ PM
পাঠাগার ভবনের ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও তার বোন

পাঠাগার ভবনের ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও তার বোন © সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মুজিব পাঠাগার ভবনের ভিত্তি স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। আজ শনিবার বিকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তারা ফলক উন্মোচন করে মোনাজাতে অংশ নেন।

এ সময় বঙ্গবন্ধু দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ট্রাস্টের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর জাতিকে প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করা হয়, বারবার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার। কিন্তু এখন তা আর পারবে না, কারণ নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অনেক সচেতন।

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পাঠাগার বঙ্গবন্ধু এবং দেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধু হত্যার বিচার বিলম্বিত হওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি ’৭৫-এর পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জাতির পিতার খুনিদের বিচার বন্ধ করে দেয়।

“আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইনডেমনিটি বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে।”

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলুপ বুলবুলের, দাবি বিসিবিতে ‘সব স্ব…
  • ৩০ মার্চ ২০২৬
গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে: শিশির মনির
  • ৩০ মার্চ ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • ৩০ মার্চ ২০২৬
ঈদ যাত্রার ১৫ দিনে প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন: যাত্রী কল্যাণ সম…
  • ৩০ মার্চ ২০২৬
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence