বইমেলায় জবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থ “ভৈরব পাড়ের কন্যা”

১৯ মার্চ ২০২১, ০৪:১৩ PM
মিনহাজুল ইসলাম ও তার কাব্যগ্রন্থ

মিনহাজুল ইসলাম ও তার কাব্যগ্রন্থ © টিডিসি ফটো

অমর একুশে বইমেলা-২০২১ এ প্রকাশিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও তরুণ কবি মিনহাজুল ইসলামের কাব্যগ্রন্থ “ভৈরব পাড়ের কন্যা”। কাব্যগ্রন্থটি প্রকাশ করছে বেহুলা বাংলা প্রকাশনী।

কাব্যগ্রন্থটি সম্পর্কে তরুণ কবি মিনহাজুল ইসলাম বলেন, সবার জীবনেই আছে প্রেম, বিরহ, আনন্দ, বেদনা ইত্যাদি। মানুষের সেই অনুভূতিগুলো নিয়ে লেখা হয়েছে এই কাব্যগ্রন্থটি। গ্রন্থটিতে আছে প্রেম, প্রকৃতি, নারী, বিরহ, বেদনা ইত্যাদি। যদি কবিতাগুলো পাঠকের অনুভূতিকে স্পর্শ করতে পারে, তবে কবি হিসেবে আমার সাধনা সার্থক হবে।

বইটির নামকরণ বিষয়ে তিনি বলেন , দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ পাড়ের কাল্পনিক কোনো এক কন্যাকে কেন্দ্র করে বইটির নামকরণ করা হয়েছে “ভৈরব পাড়ের কন্যা”।

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের পর থেকে বইটি পাওয়া যাবে বইমেলায় বেহুলা বাংলা প্রকাশনীর ৫২১, ৫২২, ৫২৩ নং স্টলে। এছাড়াও রকমারি ডট কম- এ অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।

টিভিতে আজ কী কী খেলা দেখবেন
  • ১৯ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে আ. লীগের সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
  • ১৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬