দেশের প্রকাশনা শিল্প আন্তর্জাতিক মানের: কৃষিমন্ত্রী

২৩ জানুয়ারি ২০২১, ০৪:২৬ PM

© সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে প্রকাশনা শিল্পের মান অনেক বেড়েছে। এ কারণে বইয়ের প্রচ্ছদ, বার্ষিক প্রকাশনাগুলো অনেক উন্নত হয়েছে। ফলে প্রকাশনা শিল্প অনেকটা আন্তজাতিক মানের হয়েছে। এর ভূমিকায় প্রকাশকরা রয়েছেন। এই বিকশিত করেছেন আপনারা।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথিরি বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

কৃষিমন্ত্রী বলেন, প্রকাশকেরা হাজার হাজার বছর ধরে জ্ঞান বিতরণ করে যাচ্ছেন। মানব সভ্যতার উন্নয়নে মহত পেশা। অনেকে জীবনের ঝুঁকি নিয়েও প্রকাশ করে যাচ্ছে। পুস্তক বিক্রেতারা ব্যবসায়ী হলেও তাদের কাজটা মহৎ। তবে এই পেশাগুলোতে রাতারাতি ধনী হওয়ার সুযোগ নেই। ধৈয ধরে ধীরে ধীরে এগুতে হবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পোশাকের পাশাপাশি পুস্তকও বৈদেশিক মুদ্রা অর্জনের অংশিদার হতে পারে। এছাড়াও বইয়ের দোকান যেন সুন্দরভাবে উপস্থাপন করা হয় সে বিষয়েও অনুরোধ করেন।

বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি সভাপতি আরিফ হোসেন ছোটনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কায়সার-ই- আলম প্রধান, সহ-সভাপতি শ্যামল পাল, রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081