মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে দু’টি গবেষণা গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি

৩০ নভেম্বর ২০২০, ০৪:০৩ PM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশ করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

আজ সোমবার (৩০ নভেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র এক সভায় এ সিদ্ধানের কথা জানানো হয়।

কমিটির আহ্বায়ক এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের এবং ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও মুজিব জন্মশতবার্ষিকী পালন কমিটি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ‘বঙ্গবন্ধুর উচ্চশিক্ষা ভাবনা’ ও ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক দুটি গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এসব গ্রন্থের অনলাইন আর্কাইভিং ও স্যোশাল মিডিয়া কনটেন্ট প্রস্তুত করা হবে।

এছাড়া, ইউজিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।

টিভিতে আজ কী কী খেলা দেখবেন
  • ১৯ নভেম্বর ২০২৬
রাজধানী থেকে আ. লীগের সাবেক শিক্ষামন্ত্রী গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
  • ১৯ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬