বঙ্গবন্ধুকে নিয়ে কালিদাসের বই নিষিদ্ধের আহবান ডা. জাফরুল্লাহর

২৮ জুন ২০২০, ০৭:৫৯ PM
বইটির প্রচ্ছদ

বইটির প্রচ্ছদ © সংগৃহীত

ভারতীয় লেখক কালিদাস বৈদ্যের ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ গ্রন্থটি বাংলাদেশে নিষিদ্ধের দাবি তুলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রবিবার (২৮ জুন) এই দাবি জানিয়ে তিনি এক বিবৃতিতে জানান, বইটি বঙ্গবন্ধুর কীর্তিকে ম্লান করে দিয়েছে এবং মুজিব বর্ষের উপর কালিমা লেপন করে যাচ্ছে।

বইটির লেখক ডা. কালিদাস বৈদ্যের সঙ্গে নিজের পরিচয় থাকার কথা জানিয়েই এই বিবৃতি দিয়েছেন একাত্তরের মুক্তি সংগ্রামী ডা. জাফরুল্লাহ।

বিবৃতিতে তিনি জানান, অতীব দূঃখের সাথে বলতে হচ্ছে যে, ১৯৬৫ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমার পরিচিত ব্যক্তি ডা. কালিদাস বৈদ্য ‘বাঙালির মুক্তিযুদ্ধে অন্তরালের শেখ মুজিব’ নামে একটি বই লিখেছেন। বইটি বঙ্গবন্ধুর সমস্ত কীর্তিকে ম্লান করে দিয়েছে এবং মুজিব বর্ষের উপর কালিমা লেপন করে যাচ্ছে। এটি খোলা বাজারে, ফেইসবুকে ও ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। বইটি ইংরেজিতে ‘Bangladesh Liberation War: Sheikh Mujib behind the scene’ নামে খোলা বাজারে পাওয়া ‍যাচ্ছে। আমি এই বই জনসমক্ষে আসার বিরোধিতা করছি। সংসদে বইটি নিয়ে নিন্দা প্রস্তাব নেওয়ার আহবানও জানান তিনি।

বইটির বিষয়ে সরকারের বক্তব্য প্রত্যাশা করে জাফরুল্লাহ বলেন, আমি আশা করি, সরকার বইটির উপর একটি গ্রহণযোগ্য, সুন্দর, সহনশীল ব্যাখ্যা দেবেন এবং দেশের বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ বইটির ওপর তাদের মতামত প্রকাশ করবেন।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081