কেমব্রিজ ডিকশনারির ২০২৫-এর সেরা শব্দ ‘প্যারাসোশ্যাল’

০১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ PM
বর্ষসেরা শব্দ

বর্ষসেরা শব্দ © সৌজন্যে প্রাপ্ত

কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‌'প্যারাসোশ্যাল' (Parasocial)। শব্দটি এমন একতরফা সম্পর্ককে বোঝায়; যেখানে কোনো বিখ্যাত ব্যক্তি, কাল্পনিক চরিত্র বা এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঙ্গে মানসিক সংযোগ অনুভব করে; অথচ সেই ব্যক্তি বা সত্তা তাকে চেনে না। উদাহরণ হিসেবে পপ তারকা টেলর সুইফট এবং আমেরিকান ফুটবলার ট্র্যাভিস কেলসের বাগদানের সময় ভক্তদের আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।

শব্দটির সংজ্ঞায় বলা হয়েছে, একজন মানুষের সঙ্গে কোনো বিখ্যাত ব্যক্তি, পরিচিত নন এমন সেলিব্রিটি, বা একটি AI-এর মধ্যে গড়ে ওঠা একতরফা আবেগিক সম্পর্ক।

তথ্যমতে, শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৯৫৬ সালে সমাজবিজ্ঞানীদের দ্বারা; যারা টেলিভিশনের উপস্থাপকদের সঙ্গে দর্শকদের গড়ে ওঠা একতরফা সম্পর্ক ব্যাখ্যা করতে চেয়েছিলেন। ২০২৫ সালের সামাজিক বাস্তবতা ও মানুষের অনলাইন আচরণের রূপান্তরকে ফুটিয়ে তুলতে “parasocial” শব্দটি বেছে নেওয়া হয়েছে। সেলিব্রিটি কালচারের বদল, AI সঙ্গীর উত্থান এবং পডকাস্টের ব্যক্তিগত শেয়ারিং; সব মিলিয়ে এটি আধুনিক যুগের সংযোগ গঠনের ধরনকে তুলে ধরে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950