এবার অমর একুশে বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ PM
১৭ ডিসেম্বর শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা

১৭ ডিসেম্বর শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা © ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হবে। সাধারণত ফেব্রুয়ারি মাসে এই মেলা শুরু হলেও, আগামী বছর নির্বাচন থাকায় মেলাটি এ বছরের ডিসেম্বরে আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, ১৭ ডিসেম্বর শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা। মেলা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

সভায় উপস্থিত ছিলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬ এর তারিখ চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।

ট্যাগ: বইমেলা
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩ থেকে ১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আব…
  • ১০ অক্টোবর ২০২৬
হাতি সংরক্ষণকে পর্যটনের সম্ভাবনায় রূপ দিতে চায় সরকার: আব্দু…
  • ১০ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞা না মেনেই ইলিশ শিকার, ২ জেলের ২০ দিনের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬