গবাদি প্রাণীর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বাকৃবি অধ্যাপকের নতুন বই

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM

© সংগৃহীত

গবাদি প্রাণীর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন রচনা করেছেন নতুন একটি গ্রন্থ ‘সবুজ ঘাস ও গো-খাদ্য ব্যবস্থাপনা’। বইটিতে গবাদি প্রাণীর পুষ্টি নিশ্চিত করতে সবুজ ঘাসের গুরুত্ব, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সংরক্ষণ কৌশল এবং খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কৃষিপ্রধান এই দেশে, যেখানে প্রাণিজ আমিষের চাহিদা দিন দিন বাড়ছে। অথচ অনেক খামারি সবুজ ঘাস চাষের সঠিক পদ্ধতি সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকায় গবাদি প্রাণীর উৎপাদনে নানা সমস্যার সম্মুখীন হন। গ্রন্থটিতে বিজ্ঞানসম্মত উপায়ে ঘাস চাষ, সংরক্ষণ এবং গবাদি প্রাণীর খাদ্য ব্যবস্থাপনা নিয়ে বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানান লেখক অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন।

বইটি অমর একুশে বইমেলায় এশিয়া পাবলিকেশনের স্টলে পাওয়া যাবে। বইটি প্রকাশ করছে অনুজ প্রকাশন। বইটির মলাট মূল্য ৩০০ টাকা।

লেখক অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন বলেন, বইটিতে সবুজ ঘাসের উপকারিতা, বিভিন্ন প্রকার ঘাসের বৈশিষ্ট্য, চাষের আধুনিক কৌশল, চাষের সময় উদ্ভূত সমস্যা ও তার সমাধান, সংরক্ষণ পদ্ধতি এবং গবাদি প্রাণীর জন্য সঠিক খাদ্য সরবরাহের নিয়মাবলি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। এতে খামারিরা সঠিক জ্ঞান অর্জন করে গবাদি প্রাণীর পুষ্টি নিশ্চিত করতে পারবেন, যা দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।

অধ্যাপক ড. আল-মামুন তার বইতে উল্লেখ করেছেন যে, গবাদি প্রাণীর খাদ্য ব্যবস্থাপনায় সঠিক জ্ঞানের অভাবই প্রধান বাধা। এই বইটি সেই ঘাটতি পূরণে সাহায্য করবে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬