জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আসিফ নজরুলের নতুন বই ‘শেখ হাসিনার পতনকাল’

২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
বইয়ের প্রচ্ছদ

বইয়ের প্রচ্ছদ © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা ‘শেখ হাসিনার পতনকাল’ নামে নতুন বই নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। শুক্রবার (২৪ জানুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বইয়ের প্রচ্ছদের ছবি প্রকাশ করেন।

পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনার অপকর্মের দলিল’। ছবির মধ্যে বইয়ের প্রচ্ছদের ওপরে লেখা, ‘এ বইয়ে চিত্রিত হয়েছে শেখ হাসিনার দুঃশাসনকাল ও জুলাই গণ-অভ্যুত্থানের নান দিক’।

জানা গেছে, প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে বইটি। ২৫% ছাড়ে বইটি প্রি-অর্ডার করা যাবে ৪৫০ টাকায়।

এর আগের দেওয়া পোস্টে আসিফ নজরুল সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নিয়ে লেখেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না। আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ’।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬