‘জুলাই বিপ্লব ঘোষণাপত্র ও পাঠ্যপুস্তকে কোটা আন্দোলনের কথা থাকতে হবে’

২১ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM

© সংগৃহীত

জুলাই বিপ্লব ঘোষণাপত্রে এবং পাঠ্যপুস্তকে কোটা সংস্কার আন্দোলনের কথা থাকতে হবে বলে দাবি করেছেন কোটা সংস্কার আন্দোলনের রূপকার, ২০১৮ সালের কোটা সংস্কার রিটকারীদের নেতা জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।

তিনি বলেছেন, জুলাই বিপ্লবের পটভূমিতে ও কোটা সংস্কার আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাতে সাড়া জাগানো ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে হাইকোর্টে দায়েরকৃত ঐতিহাসিক রিটের কথা উল্লেখ করতে হবে।

সোমবার (২০ জানুয়ারি) বিকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসানের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লব ঘোষণাপত্রে আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষকে সম্পৃক্ত করলে ভালো হয়। আমরা ১৯৭১-পরবর্তী ইতিহাস লিখলে কোটা সংস্কার আন্দোলন ও কোটা সংস্কার রিটের কথা অবশ্যই আসবে। কেননা, জুলাই বিপ্লবের পটভূমিতে মুখ্য ভূমিকা রেখেছে কোটা সংস্কার আন্দোলন।

৫৬ শতাংশ কোটার কারণে বিসিএসে বঞ্চিত হয়ে ২০১৮ সালের ৩১ জানুয়ারি মোহাম্মদ আবদুল অদুদের নেতৃত্বে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মো. দিদারুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আনিসুর রহমান মীর। আইনজীবী ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়া।

খিলগাঁওয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ১৯ মে ২০২৬
ব্যানারে তারেক রহমানের ছবি না থাকায় ৪৫ মিনিট অবরুদ্ধ মন্ত্রী
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কবে করবে?
  • ১৯ মে ২০২৬
৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‘সরকারি’
  • ১৯ মে ২০২৬
চীনা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-বেইজিং ফেলোশিপ’ চালুর প্রস্তাব দি…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081