ই-বুকে ভ্যাট অব্যাহতি দিল এনবিআর

১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
ই-বুক জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে

ই-বুক জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে © প্রতীকী ছবি

ই–বুকের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার ক্ষেত্রে শুধু ই–বুকের স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ–সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদেশে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুনশি। আদেশটি অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয় আদেশে।

এনবিআরের আদেশে বলা হয়, ‘যেহেতু বাংলাদেশে সব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বইয়ের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবা সর্বজনীন ও সহজলভ্য করা একান্ত প্রয়োজন; সেহেতু আধুনিক ও তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং ই-বুক সেবা সর্বজনীন ও সহজলভ্য করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ (২০১২ সনের ৪৭ নম্বর আইন)–এর ধারা ১২৬–এর উপ-ধারায় (৩) প্রদত্ত ক্ষমতাবলে, শুধু ই-বুক সেবার (সংবাদপত্র, পত্রিকা, সাময়িকী ও জার্নাল ব্যতীত) ক্ষেত্রে আমদানি ও সরবরাহ পর্যায়ে আরোপনীয় মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করেছে।’

খিলগাঁওয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ১৯ মে ২০২৬
ব্যানারে তারেক রহমানের ছবি না থাকায় ৪৫ মিনিট অবরুদ্ধ মন্ত্রী
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কবে করবে?
  • ১৯ মে ২০২৬
৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‘সরকারি’
  • ১৯ মে ২০২৬
চীনা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-বেইজিং ফেলোশিপ’ চালুর প্রস্তাব দি…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081