ইসলামী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

২১ অক্টোবর ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইসলামী বইমেলা

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইসলামী বইমেলা © ফাইল ফটো

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইসলামী বইমেলা। ‌ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলা চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

সোমবার (২১ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে আগামীকাল ২২ অক্টোবর (মঙ্গলবার) থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ইসলামী বইমেলা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আগামীকাল এই বইমেলার উদ্বোধন করবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এবারের মেলায় মোট ১৫১টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে দেওয়া হবে ৩৫ শতাংশ কমিশন।

গাছের চারা ও পাটের ব্যাগ উপহার দিয়ে ৮০০ নবীন শিক্ষার্থীকে ব…
  • ২৬ জুলাই ২০২৬
সরকারি কর্ম কমিশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৪,…
  • ২৬ জুলাই ২০২৬
ইউআইইউতে অনুষ্ঠিত হলো এক্সটেন্ডেড বিইএআর সামিট
  • ২৬ জুলাই ২০২৬
পর্নোগ্রাফিক গ্রুপে নারী সহপাঠীকে যুক্ত, আরেকজনের নম্বর ছড়ি…
  • ২৬ জুলাই ২০২৬
নওগাঁয় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ২৬ জুলাই ২০২৬
একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনম…
  • ২৬ জুলাই ২০২৬