চট্টগ্রামে শুরু হয়েছে ২ দিনব্যাপী বই বিনিময় উৎসব

১০ মার্চ ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
চট্টগ্রামে শুরু হয়েছে ২ দিনব্যাপী বই বিনিময় উৎসব

চট্টগ্রামে শুরু হয়েছে ২ দিনব্যাপী বই বিনিময় উৎসব © টিডিসি ফটো

যান্ত্রিকতার এ শহরে নানা ধরনের উৎসব হলেও বই নিয়ে উৎসব খুব একটা চোখে পড়ে না। বছর জুড়ে একবার বই মেলা হলেও সেখানে বই বিনিময়ের সুযোগ নেই। বই বিনিময় ভিন্ন একটি উদ্যোগ। ঘরের কোণায় ধুলো জমে পড়ে থাকা বইয়ের বিনিময়ে অন্য আরেকটি বই নেওয়ার ব্যতিক্রমধর্মী উদ্যোগটি নিয়েছে ‘বইবন্ধু’ নামের একটি সংগঠন। নিজের পঠিত পুরাতন বইটি অন্যের সাথে না পড়া আরেকটি বইয়ের সঙ্গে বিনিময় করতে পারবে এতে।

শনিবার (৯মার্চ) দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ কে এম দাউদুর রহমান। জেসিআই ঢাকা অ্যাস্পিরেন্টসের সহ-সভাপতি এস এম আবিদ উর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল যুগে মানুষের মোবাইলের প্রতি আসক্তি বেড়েছে। তবে বইয়ের প্রতি ভালোবাসা এখনো আছে। তাই যত বেশি বই পড়ার অভ্যাস গড়ে উঠবে, মোবাইল আসক্তি তত কমবে। 

উৎসব ঘুরে দেখা গেছে, ১৬টি স্টলে আটটি বিভাগে সাজানো রয়েছে কয়েক হাজার বই। শিশুতোষ, উপন্যাস, কবিতা, ধর্মীয়, একাডেমিক, প্রবন্ধ ও অন্যান্য, গল্প ও কিশোর উপন্যাস, রাজনৈতিক ইতিহাস এবং আত্মজীবনী সহ আটটি বিভাগে বই বিনিময়ের সুযোগ পাচ্ছেন বইপ্রেমীরা।

1f336ef1-3d51-4815-be1b-531f0b8f0a20

উৎসবে একজন বইপ্রেমী সর্বোচ্চ ১০টি বই বিনিময় করতে পারছেন। এর আগে মাঠে থাকা বুথে বই জমা দিয়ে একটি স্লিপ বা টোকেন নিতে হচ্ছে তাদের। এরপর টোকেন বা স্লিপটি নিয়ে নির্দিষ্ট বিভাগের টেবিল থেকে বই সংগ্রহ করতে পারছেন তারা। 

উৎসবের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোছাইন জানান, উৎসবের প্রথমদিনে প্রায় সাত হাজার বই বিনিময় হয়েছে।  প্রথম দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ উৎসব। দ্বিতীয় দিন রবিবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই উৎসব। 

২০২১ ও ২০২৩ সালের পর এ বছর তৃতীয়বারের মতো বই বিনিময় উৎসব করছে বইবন্ধু। আগের বছরগুলোয় ১২ থেকে ১৫ হাজার বই বিনিময় হয়েছে বলে জানান আয়োজকেরা।

আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
‘শয়তানির ছলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাজে মন্তব্য, ফাঁসলেন …
  • ১৯ মে ২০২৬
ঈদের ছুটিতে ২৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয় 
  • ১৯ মে ২০২৬
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ হাজারেরও বেশি বাড়ি খ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081