৪ শ্রেণির নতুন কারিকুলামের বইয়ে ভুল থাকলে জানাতে বলেছে এনসিটিবি

০১ জানুয়ারি ২০২৪, ০৯:০২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড © লোগো

চলতি বছর থেকে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম—এই চার শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হয়েছে। নতুন নতুন কারিকুলামের এসব শ্রেণির বইয়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি, ত্রুটিবিচ্যুতি থাকলে জানাতে বলেছে সরকারের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণের একমাত্র প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

আজ সোমবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীরা নতুন শ্রেণির নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়েছে। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়,ষষ্ঠ, সপ্তম,অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ২০১২ সালের শিক্ষাক্রম অনুসারে পাঠ্যপুস্তক পেয়েছে।

May be an image of text

“সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের অনুরোধ এসব পাঠ্যপুস্তকে কোনো প্রকার ভুল-ভ্রান্তি, ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হলে কিংবা এসব পাঠ্যপুস্তকের মানোন্নয়নে কোনো প্রকার পরামর্শ থাকলে নিম্নের ই-মেইলে অথবা এনসিটিবির চেয়ারম্যানের ঠিকানায় জানালে আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।”

যোগাযোগের ঠিকানা: ই-মেইল: chairman@nctb.gov.bd

ঠিকানা: পাঠ্যপুস্তক ভবন, ৬৯-৭০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ট্যাগ: নতুন বই
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
‘শয়তানির ছলে’ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বাজে মন্তব্য, ফাঁসলেন …
  • ১৯ মে ২০২৬
ঈদের ছুটিতে ২৫ দিন বন্ধ থাকবে নজরুল বিশ্ববিদ্যালয় 
  • ১৯ মে ২০২৬
ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ১০ হাজারেরও বেশি বাড়ি খ…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081