এবার নতুন বই পাবে তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থী

৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
নতুন বছরের প্রথম দিনে হবে বই উৎসব

নতুন বছরের প্রথম দিনে হবে বই উৎসব © ফাইল ছবি

রাত পোহালেই শুরু হবে নতুন বছর। এ দিন সারাদেশে পালিত হবে বই উৎসব। এবার প্রায় তিন কোটি ৮১ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে নতুন বই দেবে সরকার। ইতিমধ্যে ১ জানুয়ারি বই উৎসবের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষার্থীদের দেওয়ার জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই ছাপাও হয়েছে।

জানা গেছে, ছাপানো বইয়ের মধ্যে সহায়িকা হিসেবে ৪০ লাখ ৯৬ হাজার ৬২৮ বই পাবেন শিক্ষকরা। এবার কুমিল্লার সুয়াগঞ্জ তফাজ্জল আহাম্মদ চৌধুরী হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠান আয়োজনে অসম্মতি জানিয়েছে নির্বাচন কমিশন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এক চিঠিতে ১ জানুয়ারি বই উৎসবের অনুমতি দিয়েছে ইসি। গত সপ্তাহের শুরুতে চিঠিটি দেওয়া হয়। এর আগে মন্ত্রণালয় থেকে নির্বাচনকালীন উৎসব আয়োজনে অনুমতি চাওয়া হয়েছিল বলে জানা গেছে।

সম্মতিপত্রে বলা হয়েছে, নতুন শিক্ষাবর্ষ শুরুর দিন ১ জানুয়ারি সারা দেশে ‘বই উৎসব’ সরকারের রুটিন কাজ। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্টরা নিজ কর্মস্থলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন। প্রধানমন্ত্রী সম্মতি দিলে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: মাধ্যমিকের চেয়ে প্রাথমিকে ১৬ দিন ছুটি কম যে কারণে

সূত্র জানায়, প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রাক প্রাথমিকের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন। প্রাথমিক স্তরের শিক্ষার্থী এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ এবং ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থী রয়েছে।

মাধ্যমিক বদ্যিালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে এক কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন নতুন বই পাবে। পাশপাশি দাখিল ষষ্ঠ থেকে নবমের ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮, ইংরেজি ভার্সনে ষষ্ঠ থেকে নবমের এক লাখ ৭৩ হাজার ৮৫৫, কারিগড়ির ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২, দাখিল ভোকেশনালের ছয় হাজার ১৫ ও ব্রেইল ৭২৪ জন বই পাবে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬