সঠিক আচরণের দৃষ্টিভঙ্গি জানাবে ‘এটিকেট এনসাইক্লোপিডিয়া’

২৭ মে ২০২৩, ০৪:০১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
এটিকেট এনসাইক্লোপিডিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

এটিকেট এনসাইক্লোপিডিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান © টিডিসি ফটো

‘এটিকেট এনসাইক্লোপিডিয়া’ নামে নতুন একটি বই প্রকাশ করা হয়েছে। যোগাযোগ বিশেষজ্ঞ এইচ এম আতিফ ওয়াফিক এই বইয়ের লেখক। শনিবার (২৭ মে) রাজধানীর রিডিং ক্যাফে বনানীতে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। আধুনিক আচরণের সূক্ষ্মতা আয়ত্ত করতে পরামর্শ এবং কার্যকরী টিপস প্রদান করা হয়েছে বইটিতে। 
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক এইচ এম আতিফ ওয়াফিক বলেন, আজকের দ্রুতগতির বিশ্বে সঠিক আচরণের শিল্প সম্পর্কে একটি সমসাময়িক দৃষ্টিভঙ্গি সরবরাহ করবে বইটি।আমাদের সমাজে যেখানে আন্তঃব্যক্তিক সম্পর্ক ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ‘এটিকেট এনসাইক্লোপিডিয়া’ অমূল্য সম্পদ হিসাবে কাজ করবে। বিশেষ করে আজকের স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের এই বইটি অনেক কাজে আসবে। এতে যত্নসহকারে গবেষণা করে পাঠকদের সমসাময়িক শিষ্টাচারের নিয়ম সম্পর্কে সর্বশেষ অন্তর্দৃষ্টি এবং নির্দেশিকা প্রদান করে। এর সহজ ভাষা এবং উপস্থাপন  উদাহরণ সব ধরনের পাঠকের জন্য উপযুক্ত। যারা সামাজিক দক্ষতা বাড়তে বা পেশাদার চিত্র উন্নত করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন অক্সফোর্ড স্কলার ববি হাজ্জাজ, যোগাযোগ বিশেষজ্ঞ সোলায়মান শুকন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা হাসান মাহমুদ, এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার,ওয়ান ইয়াং ওয়াল্ডের রাষ্ট্রদূত আফরুজা তানজি, রিতুর প্রতিষ্ঠাতা শারমিন কবির, প্রেসক্রিপশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইশরাত নাহের ইরিনা, স্বপ্ন’র ক্রিয়েটিভ হেড ফাহিন আরাফিন, সালেহীন মাহবুব (বিশ্ববিদ্যালয় অনুষদ), রিমার্ক এইচবির ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট ফারহানা শারমিন প্রমুখ।

উল্লেখ্য, এইচ এম আতিফ ওয়াফিক একজন যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি তার আকর্ষক কথা বলার ভঙ্গি ও অন্তর্দৃষ্টিপূর্ণ পরামর্শের জন্য পরিচিত। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব স্কলার্সে  সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস-পরীক্ষার পর ভুয়া…
  • ২৭ জুলাই ২০২৬
মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্যালুটে উঠে যা…
  • ২৭ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার সময় পরিবর্তন
  • ২৭ জুলাই ২০২৬
শিক্ষকদের অনুবাদের ভুলে এইচএসসি ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী…
  • ২৭ জুলাই ২০২৬
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬