বইয়ের কাগজের মান একেবারে খারাপ হওয়ার কথা নয়: শিক্ষামন্ত্রী

০৪ জানুয়ারি ২০২৩, ১২:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগে নিউজপ্রিন্ট কাগজ দিয়েই বই ছাপা হতো। আমরা কাগজের মান উন্নত করেছিলাম। এবার বিদেশ থেকে কাগজ আনার কোনো সুযোগ ছিল না। আমাদের যে কাগজ ছিল তা দিয়েই বই ছাপাতে হয়েছে।

আজ বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর আয়োজিত ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বইয়ের কাগজের মান একেবারে খারাপ হওয়ার কথা নয়। শুধুমাত্র ব্রাইটনেস কিছু কম হয়েছে। আমরা যেটা করেছি সেটা বাধ্য হয়ে করেছি। সেজন্য বইয়ের রঙ কিছুটা ভিন্ন হয়েছে কিন্তু কোনটাই নিউজপ্রিন্ট না।

অনুষ্ঠানে জেলার নিবন্ধিত ২০ জন জেলের মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়। এসময় সদর উপজেলার চেয়ারম্যান নাজিম দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বখতিয়ার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ: শিক্ষা
হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলুপ বুলবুলের, দাবি বিসিবিতে ‘সব স্ব…
  • ৩০ মার্চ ২০২৬
গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে: শিশির মনির
  • ৩০ মার্চ ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • ৩০ মার্চ ২০২৬
ঈদ যাত্রার ১৫ দিনে প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন: যাত্রী কল্যাণ সম…
  • ৩০ মার্চ ২০২৬
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence