১ জানুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব আয়োজনের নির্দেশ

২৭ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM

© ফাইল ফটো

এবারও পাঠ্যপুস্তক উৎসব দিবস করে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হবে। আগামী ১ জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। 

এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাঠ্যপুস্তক উৎসব দিবসের অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে প্রতিষ্ঠান প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে। 

আজ মাউশি অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধন শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ২০২৩ শিক্ষাবর্ষে সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে ১ জানুয়ারি পাঠ্যপুস্তব উৎসব দিবস উদযাপন করা হবে। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইবে নির্দেশ দেয়া হলো। 

আগামী ৩১ ডিসেম্বর পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেবেন। পরদিন ১ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে ও সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে। মাঠ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন পাঠ্যবই যাচ্ছে। 

জগন্নাথের ক্লাসরুমে অসামাজিক কর্মকাণ্ড, সাময়িক বহিষ্কার দুই…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? কি, রাগ করলা?
  • ১৯ মে ২০২৬
ভূমি সেবা সহজীকরণে এনএসইউতে ল্যান্ড সার্ভিস ফেয়ার ও কুইজ প…
  • ১৯ মে ২০২৬
ভাইরাল ভিডিও দেখেছে ১ কোটি ৬০ লাখ মানুষ, যা বললেন ঈমান
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081