‘গবলিন মোড’: অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ

০৫ ডিসেম্বর ২০২২, ১০:৪২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© প্রতীকী ছবি

২০২২ সালের বর্ষসেরা শব্দ বাছাই করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান ‘অক্সফোর্ড ডিকশনারি’। সংশ্লিষ্টরা বলছে, এবার অক্সফোর্ড অভিধানের অনলাইন সংস্করণে সবচেয়ে বেশি যে শব্দটি খোঁজা হয়েছে, তার নাম ‘গবলিন মোড’।

ইংরেজি ভাষায় ‘গবলিন মোড’ একটি কথ্য শব্দ। সাধারণত কাউকে অপমান করার ক্ষেত্রে এই শব্দটি ব্যবাহৃত হয়। অক্সফোর্ড অভিধানে গবলিন মোডের শব্দার্থ ব্যাখ্যায় বলা হয়েছে, কতিপয় মানবিক আচরণের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। মূলত সেই সব ব্যক্তিদের ওপর এই শব্দটি প্রয়োগ করা হয়— যারা ক্ষমার অযোগ্যভাবে অলস, অগোছালো, লোভী, গতানুগতিক, অসামাজিক এবং নিজের ও আশপাশের লোকজনদের প্রতি ন্যুনতম দায়িত্ববোধও নেই।

আজ সোমবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ ২০২২ সালের সেরা শব্দ হিসেবে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ হওয়া তিনটি শব্দ দিয়ে অনলাইনে ভোট আহ্বান করেছিলেন। সেখানে ‘ভূমিধস জয়’ পেয়েছে গবলিন মোড। এই শব্দটির পক্ষে ভোট পড়েছে ৩ লাখ ১৮ হাজার ৯৫৬টি, যা শতকরা হিসেবে মোট ভোটের ৯৩ শতাংশ।

অক্সফোর্ড ডিকশনারির আভিধানিকরা বিবিসিকে জানিয়েছেন, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী— ২০০৯ সাল থেকে অভিধানের অনলাইন সংস্করণে এই শব্দটি লিখে এটির অর্থের খোঁজ করা শুরু হয়।

কিন্তু চলতি বছর কোনো একটি পশ্চিমা সংবাদমাধ্যমে মার্কিন মডেল-অভিনেত্রী জুলিয়া ফক্সের নামে একটি ভুয়া ও কাল্পনিক কেলেঙ্কারির সংবাদ ছাপা হয়েছিল। সেই সংবাদের এক জায়গায় লেখা ছিল— এই অভিনেত্রী ‘গবলিনের’ মতো আচরণ করছেন। তারপর থেকেই গবলিন মোড শব্দরি অর্থ জানতে রীতিমতো হিড়িক পড়ে যায় অক্সফোর্ড অভিধানের অনলাইন সংস্করণে।

এছাড়া চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে করোনা বিধিনিষেধ শিথিল হওয়া শুরু হয়েছে। মহামারির প্রথম দুই বছর বিশ্ব যে স্থবিরাবস্থায় ছিল— তা বোঝাতেও অনেকে ‘গবলিন মোড’ শব্দটি ব্যবহার করছেন।

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলুপ বুলবুলের, দাবি বিসিবিতে ‘সব স্ব…
  • ৩০ মার্চ ২০২৬
গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে: শিশির মনির
  • ৩০ মার্চ ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • ৩০ মার্চ ২০২৬
ঈদ যাত্রার ১৫ দিনে প্রাণ হারিয়েছেন ৩৯৪ জন: যাত্রী কল্যাণ সম…
  • ৩০ মার্চ ২০২৬
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence