অফিসার নিয়োগে আবেদন চলছে এনসিসি ব্যাংকে © টিডিসি সম্পাদিত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনে ‘অপারেশনাল রিস্ক ডেস্ক (অফিসার টু এসও)’ পদে কর্মী নিয়োগে ৭ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);
বিভাগের নাম: রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন;
পদের নাম: অফিসার (অপারেশনাল রিস্ক ডেস্ক);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২৫ বছর হতে হবে;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এমবিএ/এমবিএম অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম