অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন করুন দ্রুতই

২১ জুন ২০২৫, ০৮:৪৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:০২ AM
রিস্ক অফিসার/সিনিয়র রিস্ক অফিসার নিয়োগে আবেদন চলছে ব্যাংক এশিয়ায়

রিস্ক অফিসার/সিনিয়র রিস্ক অফিসার নিয়োগে আবেদন চলছে ব্যাংক এশিয়ায় © সংগৃহীত

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি সিআরএম বিভাগে ‘রিস্ক অফিসার/সিনিয়র রিস্ক অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগে ১৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি;

পদের নাম: রিস্ক অফিসার/সিনিয়র রিস্ক অফিসার; 

বিভাগ: সিআরএম বিভাগ;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন স্নাতক পাসেই

আবেদনের যোগ্যতা—

*এমবিএ/এমবিএম ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬