শিক্ষক নিয়োগ দেবে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পদ ২২

১৫ জুন ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
২২ প্রভাষক নিয়োগে আবেদন চলছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে

২২ প্রভাষক নিয়োগে আবেদন চলছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। প্রতিষ্ঠানটি বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে বিভিন্ন বিভাগে ২২ প্রভাষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাইয়ের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি-ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা প্রাপ্য হবেন।

প্রতিষ্ঠানের নাম: ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ;

১. পদের নাম: প্রভাষক (বাংলা মাধ্যম);

বিষয়: বাংলা (৫টি), আইসিটি (২টি), পদার্থবিজ্ঞান (৩টি), রসায়ন (২টি), জীববিজ্ঞান (২টি), উচ্চতর গণিত (২টি), হিসাব বিজ্ঞান (২টি), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (২টি);

পদসংখ্যা: ২০ টি;

বেতন: আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে;

২. পদের নাম: প্রভাষক (ইংরেজি ভার্সন);

বিষয়: পদার্থবিজ্ঞান;

পদসংখ্যা: ২টি;

বেতন: আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে;

দরকারি কাগজপত্র—

*শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি;

*সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

*জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই লিখতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

অধ্যক্ষ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ৬৪ নম্বর ওয়ার্ড, মাতুয়াইল, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জুলাই ২০২৫ (অফিস চলাকালীন);

লিখিত পরীক্ষার তারিখ: আগামী ১২ জুলাই ২০২৫, সকাল ১০টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence