ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

২১ জুন ২০২৫, ০১:০৭ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০৮:১৮ PM
ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে ট্রাস্ট ব্যাংকে

ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে ট্রাস্ট ব্যাংকে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ট্রেইনি জুনিয়র অফিসার (টিজেও)’ পদে কর্মী নিয়োগে ১৯ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক পিএলসি; 

পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (টিজেও);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

আরও পড়ুন: ব্র্যাক নিয়োগ দেবে উপজেলা পর্যায়ে, আবেদন স্নাতক পাসেই

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই সুযোগ আবেদনের

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি এবং এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং স্নাতক-স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুলাই ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ট্রাস্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট

আজকের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ১৮ হাজার, বহিস্কার ক…
  • ২২ জুলাই ২০২৬
ঢামেক হাসপাতালের নতুন সহকারী পরিচালক ডা. নিলুফা ইয়াসমিন
  • ২২ জুলাই ২০২৬
চোর ধরতে ছাত্রদলের দুই নেতার অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোট…
  • ২২ জুলাই ২০২৬
এসএসসির ফল প্রকাশ কবে, যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ জুলাই ২০২৬
নুডলসের প্যাকেট হাতে নেওয়ার আগে খেয়াল রাখুন এসব বিষয়
  • ২২ জুলাই ২০২৬
মামদানির হাতে নেতানিয়াহুকে গ্রেফতারের এখতিয়ার নেই
  • ২২ জুলাই ২০২৬