শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৯ মে পর্যন্ত

১৫ মে ২০২১, ১০:১৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্কুল-কলেজের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

শনিবার (১৫ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ঊর্ধগতি দেখা দেয়া শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এবং করোনা মোকাবেলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। ছুটি চলাকালীন শিক্ষার্থীদের অনলাইন ক্লাস চলমান থাকবে।

এর আগে শনিবার বিকেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ২৩ স্কুল-কলেজ ও ২৪ মে ইউনিভার্সিটি খোলা সম্ভব হবে না।

শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬