নন্দীগ্রামে হারলেও যেভাবে মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা

০৩ মে ২০২১, ০৯:৪৬ AM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহিত

বিজেপির সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তবে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই করেও হেরে গেছেন দলটির নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই অনেকের মনেই প্রশ্ন হয়ে উঠেছে, ভোটে হারার পর টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা?

ভারতীয় গণমাধ্যম এবিপি-আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটে হেরে গেলেও মমতার মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ রয়েছে ভারতের সংবিধানে। তবে কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে তাঁকে। সংবিধানে বলা আছে, কেউ হেরে যাওয়া সত্ত্বেও তাঁর দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং দলের নতুন বিধায়কেরা তাঁকে নেতা বা নেত্রী নির্বাচিত করেন, তাহলে ওই প্রার্থীর মুখ্যমন্ত্রী হতে আইনি বাধা নেই। তবে তাঁকে ওই পদে বসার দিন থেকে ছয় মাসের মধ্যে প্রত্যক্ষ ভোটে জিতে আসতে হবে।

সে ক্ষেত্রে মমতাকে নির্বাচনের পরবর্তী ছয় মাসের মধ্যে যে কোনো একটি আসন থেকে উপনির্বাচনে জিতে আসতে হবে। তার জন্য তৃণমূলের কোনো একজন নির্বাচিত বিধায়ককে পদত্যাগ করতে হবে। উপনির্বাচনে জয় পেলে মমতা অনায়াসে পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে পারবেন।

এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন মমতা। প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী। শুভেন্দু এক সময় মমতার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এবার ভোটের আগে বিজেপিতে যোগ দেন তিনি। নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মমতা-শুভেন্দুর। নানা নাটকীয়তা শেষে এ আসনে চূড়ান্তভাবে জয়ী ঘোষণা করা হয়েছে শুভেন্দুকে।

নির্বাচন কমিশন জানায়, নন্দীগ্রাম আসনে এক লাখ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। আর মমতা পেয়েছেন এক লাখ ৭ হাজার ৯৩৭ ভোট।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬