করোনায় ফের বাড়ল মৃতের সংখ্যা

০১ মে ২০২১, ০৩:৪৮ PM
করোনায় মৃত ব্যক্তির জানাজা

করোনায় মৃত ব্যক্তির জানাজা © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জনে। এ সময় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন  ১ হাজার ৪৫২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৫৮৪ জনে।

শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার দেশে একদিনে ৫৭ জনের মৃত্যু হয়েছিল। এদিন নতুন করে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১৭৭ জন। আর সুস্থ হয়েছিলেন  ৪ হাজার ৩২৫ জন।

প্রসঙ্গত করোনায় বিশ্বে মোট প্রাণ হারিয়েছেন সংখ্যা ৩১ লাখ ৯৩ হাজার ৯৫৩ জন। আর সুস্থ হয়েছেন প্রায় ১৩ কোটি মানুষ।  করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা  ৩ কোটি ৩১ লাখের বেশি। আর মারা গেছেন ৫ লাখ ৯০ হাজার ৫৫ জন।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬