প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ৬ শিক্ষার্থী

০১ মে ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

স্নাতক ও সম্মানের সর্বোচ্চ ফলাফলের ওপর ভিত্তি করে 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক'পেতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় শিক্ষার্থী। 

সোমবার (১ মে) নিজেদের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম প্রকাশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। 

স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের মো. সাগর ইসলাম (৩.৯১) , বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মো. ইসমাঈল হোসেন হৃদয় (৩.৯),কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া বিনতে রফিক (৩.৮৬), সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিতু রানী রায় (৩.৯) ,আইন অনুষদের আইন বিভাগের মাহমুদা আমির ইভা (৩.৭৬), লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার (৪.০০)।  মনোনীত শিক্ষার্থীদের সবাই ২০১৪-১৫ সেশনের ও বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ। 

প্রসঙ্গত, উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

ট্যাগ: জবি জবি
বিইউএফটিতে সিসিপি কর্মসূচির উদ্বোধন, সনদ বিতরণ ও চাকরি মেলা…
  • ২৫ জুলাই ২০২৬
থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা
  • ২৫ জুলাই ২০২৬
জুলাই বিপ্লব দেশে দেশে ছড়িয়ে পড়লেও সরকার উল্টো পথে হাঁটছে :…
  • ২৫ জুলাই ২০২৬
প্রশ্নফাঁস আন্দোলন করে মন্ত্রী হয়েছিলেন, গেল প্রশ্নফাঁস কান…
  • ২৫ জুলাই ২০২৬
সবার জন্য মানসম্মত চিকিৎসাকে জাতীয় অগ্রাধিকার দিতে হবে
  • ২৫ জুলাই ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগে শিক্ষার্থীদের প্রস্তুত করতে আ…
  • ২৫ জুলাই ২০২৬