বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো গাড়িতে ফেনসিডিল, আটক ২

২০ এপ্রিল ২০২২, ০৭:০১ PM

© সংগৃহীত

মাইক্রোবাসের সামনের গ্লাসের ডান পাশে ওপরের দিকে একটি স্টিকার সাঁটানো। তাতে লেখা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মাঝখানে বিশ্ববিদ্যালয়টির লোগো। আর নিচে লেখা, শেরেবাংলা নগর-১২০৭।

ওই গাড়ি থেকে আট বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়ির চালকসহ দুজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

কারাগারে পাঠানো দুজন হলেন কুমারখালী উপজেলার শিবরামপুর গ্রামের উজ্জ্বল হোসেন (৩৫) ও কুমিল্লা চৌদ্দগ্রাম দনুসারা গ্রামের রাসেল মিয়া (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, এক সংবাদের ভিত্তিতে গতাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫৩-৪৩৪২) থেকে আট বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুজনকে আটকের পর তাঁদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এ সময় মাইক্রোবাসটি জব্দ করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, জব্দ করা গাড়িটি ভাড়ায় চালিত। চালকসহ দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ নাই, বগুড়াও নাই, রংপুর বিভাগ তাই বরাবরের মতোই অবহ…
  • ২২ জুন ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি, আবেদন ১২ জুলাই পর্যন্ত
  • ২২ জুন ২০২৬
রিজভী আহমেদের কাছে শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানালেন যু…
  • ২২ জুন ২০২৬
বিটিভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় হয়েছে ২৫৪ কো‌টি
  • ২২ জুন ২০২৬
অপরাধের গ্রাফ যেকোনো সময়ের চেয়ে এখন নিম্নমুখী : স্বরাষ্ট্রম…
  • ২২ জুন ২০২৬
শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
  • ২২ জুন ২০২৬