অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

২২ নভেম্বর ২০২১, ১১:১৯ PM
লাশ উদ্ধার

লাশ উদ্ধার © প্রতীকী ছবি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাভারে ফাতেমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সাভারের ভাকুর্তা এলাকার মশুরিখোলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ফাতেমা। তিনি রাজধানীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরে সাভার বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় রেডিও কলোনি এলাকার উদ্দেশ্যে রওনা দেন ফাতেমা। সিটি সেন্টারের সামনে পৌঁছালে গলায় থাকা ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। 

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ছাত্রীর পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬