বাকৃবির হল খুলছে ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবাসিক হল খুলে দেওয়া হবে। এ দিন শুধু স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠেব। তবে অন্য সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৯ সেপ্টেম্বর) ডিন কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে হচ্ছে ২৭ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের হলে থেকেই পরীক্ষায় অংশ নিতে হবে।

“এ কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ২৪ সেপ্টেম্বর হল খুলে দেয়া হবে। তবে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর। তাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে ১৭ অক্টোবর। এছাড়া যেসব বর্ষের ব্যবহারিক ক্লাস এবং ক্লাস টেস্ট এখনো শেষ হয়নি তাদের ৪-১০ অক্টোবরের মধ্যে ক্লাস এবং পরীক্ষা শেষ করতে হবে।”

বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চতুর্থ বর্ষের ২৪ সেপ্টেম্বর ও অন্য বর্ষের জন্য ৩ অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন সিন্ডিকেটের মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী
  • ১৪ অক্টোবর ২০২৬
ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগ এমপি গ্রেপ্তার
  • ১৪ অক্টোবর ২০২৬
কোথাও জরাজীর্ণ হল, কোথাও নেই আবাসন, সংকটে বরিশালের সরকারি ক…
  • ১৪ অক্টোবর ২০২৬
গণপিটুনির পর হাসপাতালে ফের পিটুনি, যুবক নিহত
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন খাতে কর্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
তিন দিনের সফরে দেশের বাইরে গেলেন শিক্ষামন্ত্রী
  • ১৪ অক্টোবর ২০২৬